ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বেলকুচিতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

#
news image

পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৫ মে) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক,জেলা বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার,  বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, বেলকুচি উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট কর্মকর্তা সাইদুল ইসলাম লুলু উপস্থিত ছিলেন । 
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
 
রিয়াদুল হক, ভ্রাম্যমাণ  প্রতিনিধি:

০৫ মে, ২০২৫,  4:34 PM