ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু 

#
news image

জেলায় আজ থেকে পাকা আম সংগ্রহ শুরু হয়েছে। প্রথমধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস-সহ স্থানীয় জাতের আম।

আজ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ফিংড়ী এলাকার বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।  

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয়ন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার-সহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সোমবার ৫ মে থেকে গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে। 

এদিকে, জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৫০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বছর ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ১৩ হাজার একশ’ জন চাষি আম চাষ করেছেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, সাতক্ষীরার আম দেশের অন্য জায়গার তুলনায় সবচেয়ে আগে পাকে। সে কারণে এর চাহিদাও অনেক বেশি। এ বছর প্রায় চারশ’ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি :

০৫ মে, ২০২৫,  11:58 PM