ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মোল্লাহাটে গাছ থেকে পড়ে শিশু রাকিবুলের মৃত্যু 

#
news image

বাগেরহাটের মোল্লাহাটে গাছ থেকে পড়ে রাকিবুল (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের কোদালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রাকিবুল কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে এবং স্থানীয় কোদালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে বিকাল সাড়ে ৪ টায় একই গ্রামের আলী উকিলের বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের আম গাছের আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যায় এবং গুরুত্বর আহত হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, এবিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  12:01 AM