ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চাঁদা না পেয়ে কবরস্থান ভাঙচুর করল চাঁদাবাজরা 

#
news image

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দাবিকৃত চাঁদা না পেয়ে প্রয়াত সাবেক এক বিচারক এবং তার মা- বাঁধাইকৃত কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
সম্প্রতি ওই গ্রামের দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসার কবরস্থানে প্রয়াত সাবেক জেলা ও দায়রা জজ মহিউদ্দিন খান, ও তার মাতা মোসাম্মত সুফিয়া বেগম এবং বোনের কবর ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 
স্থানীয় আব্দুল খালেক সিকদার এর ছেলে আব্দুল আলিম সিকদার জানান, দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে মাদ্রাসার কবরস্থানে মহিউদ্দিন খান এবং তার পরিবারের সদস্যদের জন্য জমি কিনে সেখানে তাদের দাফন করা হয়। 
সম্প্রতি প্রয়াত মহিউদ্দিন খান এর ভাই জাকির খান কবরগুলো ইটের বাঁধাই কাজ সম্পূর্ণ করার পর সেগুলো সন্ধ্যার পরে মৃত সামসুল হক গাজী’র দুই ছেলে নাছির গাজী ও আবুল কালাম গাজী, মৃত রুস্তুম আলী গাজী’র ছেলে মনির গাজী, আব্দুল কাদের গাজী’র ছেলে জাকির গাজী, মৃত আব্দুর রশিদ গাজী’র ছেলে সুমন গাজী, মৃত মোজাম্মেল গাজী’র ছেলে শহিদুল ইসলাম গাজী সহ ১০-১২ জন শাবল ও ভারী লাঠিসোটা নিয়ে সেগুলো ভেঙে ফেলে। 
আলিম সিকদারের অভিযোগ- কবর বাঁধাই করার জন্য বড় অংকের চাঁদা দাবি করেছিল অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না পেয়েই তারা কবরগুলো ভেঙে ফেলেছে। জঘন্য এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আলিম সহ স্থানীয়রা।  
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো: জাকির হোসেন খান।
 
জেলা প্রতিনিধি

২৮ জুন, ২০২৪,  11:14 AM