ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গাজীপুরে পাঁচ হাজারের বিনিময়ে প্রক্সি পরীক্ষা, গ্রেপ্তার-২

#
news image

গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ২যুবককে আটক করা হয়েছে। পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র পরিদর্শক এডমিট কার্ড পর্যবেক্ষন করলে প্রক্সির বিষয়টি ধরা পড়ে। মঙ্গলবার (৬ মে) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের শামছুল আলমের ছেলে জুনায়েদ আহাম্মেদ সাগর এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন।

আটক ওই যুবক জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা এলাকায় অবস্থিত জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুলের শিক্ষার্থী খায়রুল ইসলাম ও রানা মোল্লার পক্ষে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে এ কাজটি করতে রাজি হন এবং প্রত্যেকে ৫ হাজার টাকা পান। মঙ্গলবার এসএসসি পরীক্ষার অষ্টম দিনে ‘বিল্ডিং মেইনটেন্যান্স’ বিষয়ে পরীক্ষায় অংশ নিতে এসে তারা ধরা পড়েন।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন,'পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তাদের সঙ্গে থাকা ছবির সঙ্গে আসল শিক্ষার্থীদের মিল নেই। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন।'

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, শ্রীপুর পাইলট ভোকেশনাল কেন্দ্রে জৈনা আদর্শ কারীগরি প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থীর পরিবর্তে অন্য দুইজন ভুয়া শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছিল। কক্ষ পরির্দশক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের ধরেছেন। পরীক্ষা আইনের ১৯৮০সনের ৪২ধারা'র ৩ উপধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। এছাড়াও যে ২ শিক্ষার্থী পরিক্ষা দিতে আসেনাই তাদের পরীক্ষা বাতিল ও আগামী ৩ তিন বৎসর পরীক্ষা দিতে পারবে না।'

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ ঘটনায় দু'জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রকৃয়াধীন।

শ্রীপুর প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  11:41 PM