ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

#
news image

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়লার স্তূপ থেকে তিনটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসব অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হয়েছিল বলে পুলিশ জানায়। 

আজ মঙ্গলবার  দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার।

তিনি জানান, সোমবার রাত ৯টার কিছু পরে বাকলিয়া থানার মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশে একটি বাড়ির সামনে পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ২টি ব্রাজিলের তৈরি তরাস ৯ এমএম পিস্তল, ১ টি ইংল্যান্ডের ওয়েবলীর তৈরি রিভলভার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, উদ্ধারকৃত ২টি পিস্তল ও গুলি গত বছরের ৫ আগস্ট নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া, রিভলবারটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যেকোনো থানার মালখানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম প্রতিনিধি :

০৬ মে, ২০২৫,  11:59 PM