ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নরসিংদীতে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ জন

#
news image

নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
 
মঙ্গলবার (০৬ মে)সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটে।
 
এসময় ঘটনাস্থলেই  সাইফুল ইসলাম (১৭) একজন নিহত হয়। নিহত সাইফুল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এছাড়াও গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিষয় নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গত কয়েক মাস আগের এক সংঘর্ষের ঘটনায় এলাকা ছাড়া আবেদ হাসান রুবেল।
 
সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাহাত। তারা যুবলীগ নেতা রুবেলের সমর্থক। খবর পেয়ে সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নরসিংদী প্রতিনিধি:

০৭ মে, ২০২৫,  12:03 AM