ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদের পদক্ষেপ সম্পর্কে তৌহিদকে অবহিত করেছেন

#
news image

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনকে ফোন করে ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার আলোকে ইসলামাবাদের অবস্থান এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আজ সন্ধ্যায় তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “গত রাত ৮টায় তিনি আমাকে ফোন করে ঠিক কী ঘটেছে এবং পাকিস্তান এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে তা আমাকে অবহিত করেছেন।” 

উপদেষ্টা বলেন, কথোপকথনের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার কাছ থেকে কোনও সহায়তা বা সুনির্দিষ্ট প্রতিক্রিয়া চাননি।

তিনি আরও বলেন, “আমি কেবল বলেছি যে, আমরা এ অঞ্চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চাই।” 
তিনি আরও বলেন, “উত্তেজনা কমানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে যা উত্তেজনা বৃদ্ধি করতে পারে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে, আমরা চাই যে কোনও সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান হোক।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নয়াদিল্লি এই বিষয়ে তার মতামত জানতে চায়, তাহলে তিনি একই বার্তা দেবেন।

তিনি আরও বলেন, “দিল্লি যদি আমার কাছ থেকে জানতে চায়, আমি ঠিক একই কথা বলব। যদি তারা আমাকে ব্রিফ করতে না চায়, তাহলে আমার আর কিছু বলার নেই।” 

তিনি বলেন, “পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করার পর আমি তাকে বলেছি যে, আমরা শান্তি চাই, আমরা এখানে কোনও সংঘাত চাই না।”

এদিকে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এক বিবৃতিতে বলেছে যে, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী “ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপ, বিশেষ করে সিন্ধু পানি চুক্তির বিধান স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত” গ্রহন করার ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে বাংলাদেশের উপদেষ্টাকে অবহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, " পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সকল পক্ষের সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।" 

উভয় পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং নিয়মিত উচ্চ-পর্যায়ে যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৭ মে, ২০২৫,  3:53 AM