ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নোয়াখালী কারাগার থেকে হাজতির পালানোর চেষ্টা

#
news image

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তামিম (১৯) নামের এক হাজতি বন্দি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীরা তাকে আটক করেছে। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন।
 
বুধবার(৭ মে) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আসামি তামিম জেলার সদর উপজেলার মনপুর এলাকার শেখ মজিবের ছেলে।  
 
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে আদালত থেকে আসামি তামিমকে কারাগারে আনা হয়। এর আগে সুধারাম মডেল থানা থেকে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। কারাগারে আসার পর তাঁকে নতুন বন্দী হিসেবে আমদানি কক্ষে রাখা হয়েছিল। 
 
নোয়াখালী কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তামিম মানসিকভাবে অসুস্থ। পুনরায় আটকের পর সে আমাদের জানিয়েছে, তার মায়ের স্ট্রোক হয়েছে। সে তার মাকে দেখতে বের হওয়ার চেষ্টা করেছিল। মাকে দেখে সে আবার কারাগারে চলে আসত। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি :

১২ মে, ২০২৫,  6:38 AM