ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন

#
news image

ঔষধের মূল বৃদ্ধি, চিকিৎসক ফিস ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। রোববার বেলা সাড়ে ১১টায় সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে শহরের কলেজ মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের স্বাস্থ্যখাতে রোগীদের সঙ্গে সব থেকে বেশি প্রতারণা করা হচ্ছে। অনেক সময় চিকিৎসকরা অপ্রয়োজনীয় কিংবা দামি ওষুধ লিখে দেন, যা রোগীর ওপর বাড়তি চাপ তৈরি হয়। চিকিৎসক ফিস ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার ফিস ইচ্ছামত বৃদ্ধি করা হয়েছে। সবধরনের ঔষধের দাম বৃদ্ধি করা হয়েছে। যা একজন নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। এসবের প্রতিবাদেই আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। অতিদ্রুত চিকিৎসকদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। যেখানে ডাক্তারদের ফিস পাঁচশত টাকা নির্ধারণ করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি :

১২ মে, ২০২৫,  6:53 AM