ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গোমস্তাপুরে ডালিম নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্য জনক মৃত্যু 

#
news image

নওগাঁর পোরশায় আব্দুল আলিম ডালিম (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি পাশ্বর্বর্তী চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাইহোগা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ রোববার (১১ মে) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সংশ্লিষ্টরা বলছেন তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। কিন্তু তার হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যায়নি। 

নিহত আব্দুল আলিম (ডালিম) নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ছাওড় দারুল হেদায়া কওমী মাদ্রাসার কিতাব বিভাগের আবাসিক ছাত্র ছিলেন। ওই মাদ্রাসার শিক্ষকরা জানান, 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল আলিম ডালিম সকলের অগোচরে কীটনাশক পান করে। জানতে পেয়ে রাতেই তার সহপাঠিরা অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয়।

কেন তিনি কীটনাশক পান করলেন, কীটনাশক তিনি কোথায় পেলেন অথবা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র কেন নিয়ে যাওয়া হলোনা তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির ব্যাপক তদন্ত দাবি করেছেন। 

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

১২ মে, ২০২৫,  7:00 PM