ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ছোট ভাইয়ের কবজি কাটলেন বড় ভাই

#
news image

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
 
গত মঙ্গলবার (১৩ মে) রাতে কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ছয় চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
আহত বাদশা ওই বাড়ীর তোফাজ্জল হকের ছোট ছেলে। তার স্ত্রী নুসরাত জাহান নুপুর (১৯) বাদী হয়ে রমজান আলীকে প্রধান আসামি করে আরও ৬ জনের নামে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
 
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢোকেন বাদশা। এ সময় মিশনসহ অন্যরা তার গতিরোধ করে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে হাতের কবজি, পাসহ শরীরের বিভিন্ন অঙ্গে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
 
পরে স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :

১৪ মে, ২০২৫,  8:32 PM