ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ৫টি ট্রাস্ট বৃত্তি অনুমোদন

#
news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা পাচ্ছেন পাঁচটি ট্রাস্ট বৃত্তি। 

আজ বুধবার বিকেল ৪টায় উপ-উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় সার্বিক বৃত্তি ব্যবস্থাপনা পর্ষদ’র সভায় এসব বৃত্তির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

সভায় অনুমোদিত পাঁচটি ট্রাস্ট বৃত্তি হলো আব্দুর রউফ-আব্দুর রহিম ট্রাস্ট ফান্ড, মকবুল হোসেন-মুশতাক হোসেন ট্রাস্ট, আমেনা ও আজফর রাজা চৌধুরী ট্রাস্ট, হাবিবুর রহমান চৌধুরী স্মৃতি ট্রাস্ট এবং খান সাহেব আব্দুল কাহের স্মৃতি ট্রাস্ট।

এসময় উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়নে এই ধরনের বৃত্তির ভূমিকা অপরিসীম। আমরা চাই ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীরা এসব সুবিধা পাবে।’

সভায় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, উপ-রেজিস্টার আ. ফ. ম. মিফতাউল হক, উপ-রেজিস্ট্রার মোছা. সাবিহা ইয়াছমিন এবং উপ-রেজিস্ট্রার মো. ফয়ছল আহমদ।

উল্লেখ্য, বিগত তিনবছর ধরে এসব বৃত্তি প্রদান কার্যক্রম স্থগিত থাকলেও বর্তমান প্রশাসনের উদ্যোগে তা পুনরায় চালু হলো।

নিজস্ব প্রতিবেদক :

১৫ মে, ২০২৫,  2:40 AM