ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য

#
news image

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত ঢাকা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। বুধবার রাত সোয়া ১০টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে সাম্যর লাশ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। শোকে স্তব্ধ হয়ে পড়েন সরাতৈল গ্রাম। সাম্যকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে তাকে এক নজর দেখতে।

নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য জেলার বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে।

উল্লেখ্য- মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর কারাগার পাঠানো হয়। তারা হলেন- তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

১৫ মে, ২০২৫,  7:53 PM