ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

ফটিকছড়িতে বাইক আরোহীদের বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২৫

#
news image

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির ডলু রাবার বাগান এলাকায় শান্তি পরিবহনের একটি গাড়ী উল্টে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন যাত্রী মারাত্মক আহত হয়েছে।আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, শান্তি পরিবহনের ঢাকা খাগড়াছড়ি আন্ত:জেলা দূর পাল্লার গাড়িটি (নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪০৮৯০) ফটিকছড়ির পাইন্দং রাবার বাগান মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি হয়।এতে বাসের চালক বিচক্ষণতায় পরিচয় দিয়ে তার গাড়িটি অন্যদিকে মোড় ফিরিয়ে দেয়।এতে করে মোটর সাইকেল আরোহী ৩জন প্রাণে বেঁচে যায় এবং বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে প্রায় ২০-২৫ জন যাত্রী আহত হয়।মূলত বাইক আরোহীদের বাঁচাতে গিয়েই এই দূর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সংবাদ লেখা পর্যন্ত কেউ হতাহত না হলেও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫-২০জন যাত্রীকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া দেওয়া হয়েছে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

১৫ মে, ২০২৫,  8:10 PM