ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

#
news image

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে, বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। এতে অর্ধশতাধিকেরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছু পর ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা আবার নতুন করে তীব্র হয়ে উঠছিল। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ৫০টিরও বেশি কাপড়, মুদিখানা ও মুরগির দোকান এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি

১৬ মে, ২০২৫,  7:33 PM