ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ

#
news image

কার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। আগামী পহেলা জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে আজ এক পোস্টে এ কথা বলেন। তিনি জানান, 'প্রকল্পটি শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। শহরে গণপরিবহনের সমস্যা সমাধানে এই উদ্যোগ সরকারের।'

এ প্রকল্পে কেনা হচ্ছে ৪০০ বাস। চার্জিং ডিপো থাকছে ৩টি। প্রকল্পটি শেষ করা হবে ২০৩০ সালের মধ্যে। এতে বিশ্বব্যাংক দেবে ২ হাজার ১৩৫ কোটি। সরকার দেবে ৩৭৫ কোটি টাকা।

এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ অপর এক পোস্টে বলেন, 'এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার লড়াইয়ের অনুপ্রেরণা মাওলানা ভাসানীর ডাকা ফারাক্কা লংমার্চ।'

আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেয়া উপদেষ্টা এক পোস্টে এ কথা বলেন। মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে, ২০২৫,  2:04 AM