ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নোয়াখালীতে হত্যা মামলার আসামি যুবলীগের সভাপতি রুমেল চৌধুরী বিমানবন্দরে আটক

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে। 

শনিবার (১৭ মে) ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ কার্যক্রম) সভাপতি ও সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।

 শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা রুমেল চৌধুরী পলাতক ছিলেন। বিমান বন্দরে পুলিশ তাকে আটক করে এবং তাকে কোম্পানীগঞ্জ( নোয়াখালী) 
থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

১৮ মে, ২০২৫,  1:35 AM