ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

আগুনে গরু-ছাগল পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক কামাল হোসেন

#
news image

রাজশাহীরব বাগমারায় গোয়াল ঘরের ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে যাওয়া প্রায় নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। গত ১৩ মে ২০২৫ইং, মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরে কয়েল থেকে আগুন লেগে ৪টি গরু, ১টি ছাগল, হাঁস-মুরগি সহ পরিবারের অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এতে কৃষক আমেদ আলীর প্রায় ৯ লক্ষ টাকার ন্যায় ক্ষতি হয়।

বিভিন্ন পত্র-পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেনের। মানবিক বিবেকবোধ জাগ্রত হওয়ায় তিনি গত শুক্রবার, ১৬ মে বিকেলে ঘটনাস্থল নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে সান্তনা দেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ গ্রামে গত ১৩ মে, ভোরে স্বর্ণকার খোকন চন্দ্রের বাসায় ডাকাতির ঘটনায় আহত খোকন মন্ডল ও তার স্ত্রী দীপ্তি রানীকে দেখতে যান। সেখানে তিনি উভয়ের শারীরিক খোঁজখবর নেন।

এ সময় তাঁর সার্বক্ষণিক সফর সঙ্গী হিসেবে ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবং কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সদস্য এবং বড় বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা প্রভাষক মোঃ দুলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আতিকুর রহমান জর্জ, শাহাদত হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা আমজাদ হোসেন, ফজলুর রহমানসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থা থেকে যাতে আর্থিক সহায়তা পান এবং ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত কৃষক আমেদ আলী যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য সার্বিক সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

মোঃ সোহেল রানাঃ

১৮ মে, ২০২৫,  1:56 AM