ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গা আটক, পিস্তল-ইয়াবা উদ্ধার

#
news image

কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় গুলিবিদ্ধসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এসময় নৌকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা, একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা উদ্ধারের দাবি করেছে।

আটকরা হলেন, মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। তারা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় পাচারচক্রের আরও চার সদস্য সাগরে লাফিয়ে পালিয়ে যায় বলে জানায় কোস্ট গার্ড।

সোমবার বেলা ১২ টায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াটায় কোস্ট গার্ডের একটি দল টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে পাচারকারীরা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামের একজন পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে নৌকাটি জব্দ করে কোস্ট গার্ড সদস্যরা।”

মিডিয়া কর্মকর্তা বলেন, ‘পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত শক্কুরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় জেলেরা বলছেন, ‘সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একটি নৌকায় আট জন জেলে সাগরে মাছ শিকারে যায়। পরে সকালে শুনেছি এই নৌকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় সকালে তুলাতুলি ঘাটে জেলেদের পরিবারের সদস্যরা এসে নিখোঁজ স্বজনদের খোঁজাখুজি করতে দেখা গেছে।

টেকনাফ প্রতিনিধি :

২০ মে, ২০২৫,  5:37 AM