ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা

#
news image

বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতি নির্ধারণে অবদান রাখার জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সাথে তাল মেলানো, একই সাথে পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগানো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে ইউএনএফপিএ -এর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, ‘জাতীয় যুব নীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।’

ইউএনএফপিএ প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, ডাটাবেইজ সংরক্ষণসহ মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক  এর মাধ্যমে ইউএনএফপিএ -এর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :

২০ মে, ২০২৫,  6:23 AM