ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

#
news image

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার উপদেষ্টার সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার তার সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রের সাথে একাধিকবার বৈঠক করেছে। সরকার ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি এর সাথে জাতীয় ও সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলোকে পুনরুজ্জীবনে কাজ করছে। এছাড়াও  দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি, বসবাসের উন্নত পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগসহ নানা সমস্যায় জর্জরিত। উপদেষ্টা জানান, চা বাগানগুলোর শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।  

সাখাওয়াত হোসেন আরো বলেন, শ্রম সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন দাখিল করেছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে।  

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর শ্রম আইন ২০০৬ সংশোধনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও আইএলও রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে ব্যবস্থা, চা শিল্প পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক :

২০ মে, ২০২৫,  6:25 AM