ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

নেত্রকোনায় ২  সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

#
news image

নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন।

বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত চালক মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। তিনি সংঘর্ষ হওয়া দুটি সিএনজির মধ্যে একটির চালক ছিল।

আহতরা হলেন- উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি (২০), আব্দুল হাকিম (৫৫), নার্গীস আক্তার (৩৫), মো. নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোফাজ্জল বারহাট্টা থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই সিএনজিচালিত অটোরিকশার চালক মোফাজ্জল হোসেন নিহত হন এবং অন্যরা আহত হন।

গুরুতর আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসছিলাম। হঠাৎ স্বল্প দশাল এলাকায় এসে সিএনজি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারিনি। দুটি গাড়িই সড়কের মাঝ বরাবর ও বেপরোয়াভাবে চালাচ্ছিল।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা দাস বলেন, রাত ১০টা ৫০ মিনিটে ৮ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছেন। বাকি ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, দূর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাই। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনি প্রক্রিয়া চলছে।

নেত্রকোনা প্রতিনিধি :

২১ মে, ২০২৫,  7:58 PM