ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

শ্রীনগরে কোটি টাকা মূল্যের সরকারি জায়গা ভরাট করে দখল

#
news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আধারে ট্রাম ট্রাক দিয়ে ওয়াসা ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সরকারী জায়গা ভরাট করা হচ্ছে। শ্রীনগর- দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকায় দেদারছে চলছে এই ভড়াট কার্যক্রম।

সরজমিনে গিয়ে দেখা যায়, ওয়াসার পদ্মা পানি শোধনাগারের লাইন সহ এ্যকোয়ারকৃত আশপাশের জায়গা ও জেলা পরিষদের প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জায়গা বাশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। সেখানে বালি ফেলে দখল চলছে প্রতি রাতে। ঢেকে ফেলা হচ্ছে ওয়াসার পাকা করা সীমানা পিলার।

স্থানীয়রা জানান, ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও এলাকার আব্দুল জব্বারের নেতৃত্বে একটি সিন্ডিকেট জায়গাটি রাতের আধারে ভরাট করে চলেছে। জুসুরগাও এলাকার শাহাদাৎ নামের এক ঠিকাদার তাদের হয়ে কাজটি তদারকি করছেন।

এ বিষয় ড্রামট্রাকের মাধ্যমে বালু ফেলার ঠিকাদার শাহাদাৎ বলেন, আমি জায়গাটি প্রতি ড্রামট্রাকে ২০০/= টাকা লাভে ভরাট করছি। এটি কামারগাও এলাকার আব্দুল জব্বার নামের এক ব্যক্তি করাচ্ছেন। তার সাথে কথা বলুন।

আব্দুল জব্বার বলেন, ওখানে ওয়াসার জায়গা আছে এটা সত্যি, জায়গার কিছু আমি ভরাট করেছি এটা আমি স্কীকার করছি। তবে আগেও কিছু জায়গা ভরাট করা ছিলো। সরকারি জায়গা ভরাট করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আসলে সরকারি জায়গা ভরাট হলে এর প্রতিবাদ আমাদের সকলের করা উচিৎ।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সাথে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে ওয়াসার উপ জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :

২২ মে, ২০২৫,  8:32 PM