ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সীতাকুণ্ডে তেলের ডিপোতে দুর্ঘটনা: উখিয়ার তরুণের মৃত্যু

#
news image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি তেলের ডিপোতে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৮), তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

জানা গেছে, আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হন এবং সীতাকুণ্ডে বোনের সহোদরের সঙ্গে একটি ডিপোতে চাকরি করছিলেন।

বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে মো. জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করার সময় এক শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও তিনজন শ্রমিকও ডিপোর মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

পরে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হোসেনের মৃত্যু হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, রাত ৯টার দিকে আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

২৩ মে, ২০২৫,  11:53 PM