ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নেইমারের ফেরার ম্যাচে বিদায় নিল সান্তোস

#
news image

ইনজুরি থেকে সুস্থ হয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেও নিজ দল সান্তোসকে জেতাতে পারলেন না নেইমার। কোপা দো ব্রাজিল টুর্নামেন্টে সিআরবির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস। 

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল সান্তোস-সিআরবি। দ্বিতীয় লেগের নির্ধারিত সময় গোলশূন্য হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটে নেইমার গোল করলেও হার এড়াতে পারেনি সান্তোস। 

ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সী নেইমার। ১২ বছর পর কোপা দো ব্রাজিলে খেলতে নামেন তিনি। নেমেই দু’টি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি সতীর্থরা। 

দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিআরবির বক্সের ভেতর থেকে দারুণ শট নিয়েছিলেন নেইমার। কিন্তু সিআরবি গোলরক্ষক সেটি দক্ষতার সাথে রুখে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় লেগও ড্র হলে, ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শটেই সান্তোসের হয়ে গোল করেন নেইমার। 

প্রথম পাঁচ শট শেষে ৪-৪ সমতা ছিল। কিন্তু ষষ্ঠ ও শেষ শট সান্তোসের হোসে আলমেইদা সিলভা গোল করতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। 

টুর্নামেন্ট থেকে সান্তোস বিদায় নেওয়ায় ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, ‘অনেক দিন মাঠে নেমেছি। কিন্তু সবকিছু শুধু আমার উপর নির্ভরশীল হতে পারে না। আমি ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি ও সতীর্থদের সাহায্য করতে পারি। কিন্তু সবাই জানে আমরা কি অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের সব খেলোয়াড়দের সেরা পারফরমেন্স করতে হবে।’

চলমান ব্রাজিলিয়ান লিগেও ভালো অবস্থায় নেই সান্তোস। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ২০ দলের লিগে ১৯তম স্থানে আছে সান্তোস। আগামী রোববার লিগে নিজেদের দশম ম্যাচে এসপোর্ট ক্লাব ভিটোরিয়ার মুখোমুখি হবে সান্তোস। আগামী মাসে সান্তোসের সাথে চুক্তি শেষ হবে নেইমারের। নতুন চুক্তি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি দু’পক্ষের। এ ব্যাপারে নেইমার বলেন, ‘আমি এখনও জানি না।’

অনলাইন ডেক্স :

২৪ মে, ২০২৫,  1:51 AM