ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

জর্ডানে জাতীয় দলে খেলতে যাচ্ছেন রংপুরের নারী ফুটবলার রিতা ও সুলতানা

#
news image

জর্ডানে তিন জাতির টুর্নামেন্টে খেলতে গতকাল সোমবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই জাতীয় দলে এবারে স্থান পেয়েছে রংপুরের দুই নারী ফুটবলার। জয়নব বিবি রিতা ও মোসাম্মত সুলতানা। দুইজনে রংপুরের সদর উপজেলার সদ্যপুস্কুরিণী এলাকার মেয়ে। তারা সদ্যপুস্কুরিণী যুব স্পোর্টিং ক্লাবের নিয়মিত খেলোয়াড়।
গত রোববার ২৩ সদস্যদের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। সেই ঘোষিত দলে স্থান করে নেন তারা। জয়নব বিবি রিতা সদ্যপুস্করিনী এস সি রংপুরের হয়ে নিয়মিত খেলেছেন। ইতোমধ্যে বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন, কিন্তু এই বছর সরাসরি জাতীয় দলে জায়গা করে নিয়ে জর্ডানের যাচ্ছেন তিনি। অন্যদিকে মোসাম্মত সুলতানা সদ্যপুস্করিনী এস সি রংপুরের হয়ে বেশ দীর্ঘদিন খেলেছেন, বর্তমানে সে সেনাবাহিনী টিমে রয়েছেন ইতোপূর্বে বেশ কয়েকবার জাতীয় দলে খেলেছেন তিনি। জয়নব বিবি রিতা খেলবেন ডিফেন্ডারে আর স্ট্রাইকারে মোসাম্মত সুলতানা।
এদিকে রংপুর সদরের সদ্যপুস্কুরিণীর দুই নারী ফুটবলার জাতীয় দলের হয়ে জর্ডানে খেলতে যাওয়ায় আনন্দিত গ্রামবাসী। তারা বলছেন, সদ্যপুস্কুরিনীর মেয়েরা ফুটবলে দিন দিন এগিয়ে যাচ্ছে। অতীতেও অনেক সাফল্য নিয়ে এসেছে। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব বাংলাদেশ নারী লীগে খেলেছে। এই ক্লাবের অনেকেই জাতীয় দলে ভালো খেলে সুনাম কুড়িয়েছেন।
সদ্যপুস্কুরিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফুটবল প্রশিক্ষক মিলন মিয়া বলেন, আমাদের সফলতা দিন দিন বেড়েই চলেছে। আমাদের লক্ষ্য এই ক্লাবের মাধ্যমে দেশে ভালোমানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখা। সেই চেষ্টা নিয়েই দীর্ঘদিন গ্রামের মানুষের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, কিন্তু স্পন্সরের অভাবে বাস্তবায়ন করাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলের র‍্যাংকিং বাংলাদেশের চেয়ে ৪০-৬০ ধাপ এগিয়ে।

শাকিল আহমেদ রংপুর জেলা প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  7:34 AM

news image
রংপুরের দুই নারী ফুটবলার। জয়নব বিবি রিতা ও মোসাম্মত সুলতানা