ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ধারাবাহিকতা চান ইফতেখার

#
news image

সংযুক্ত আরব আমিরাতের কাছে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হারের দুঃস্মৃতি ভুলতে জাতীয় দলের ক্রিকেটারদের ধারাবাহিক হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতিখার রহমান মিঠু। 

এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। যা দেশের ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা। সেই ক্ষত নিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। 

আজ বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠু বলেন, ‘এটি একটি নতুন ইউনিট। তাদের একটু সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরব আমিরাতের কাছে হারার পর সবাই হতাশ হয়েছে। খেলোয়াড়দেরও খারাপ লেগেছে এবং আমি মনে করি সিরিজ হারের হতাশা কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়রা।’

আরব আমিরাতের কাছে হারের জন্য কাউকে দায়ী করতে নারাজ বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশনের চেয়ারম্যানেরও দায়িত্বে থাকা ইফতেখার। 

তিনি বলেন, ‘কোচ শুধুমাত্র শেখাতে পারে। কিন্তু তারা খেলবে না। আসলে কাউকে দোষ দেওয়ার কিছু নেই, প্রধান কোচ সালাহউদ্দিন বা অন্য কাউকে।’

ইফতেখার আরও বলেন, ‘আমি যেমন বলেছিলাম, সংযুক্ত আরব আমিরাতের কাছে হারার পর আমাদের খারাপ লেগেছিল। কিন্তু এটা খেলারই অংশ। আমাদের এটা মেনে নিতে হবে। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ক্রিকেটারদের সামর্থ্য আছে। তাদের প্রতি ধৈর্য ধরতে হবে আমাদের।

তাদের ধারাবাহিক হতে হবে এবং ভুল-ত্রুটি নিয়ে আরও ভালোভাবে কাজ করতে হবে।’

পাকিস্তান সিরিজের জন্য আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ইফতেখার জানান, খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘দল ইতোমধ্যে অনুশীলন সেশন শুরু করেছে। সব খেলোয়াড়ই ভালো অবস্থায় আছে। তারা খেলতে প্রস্তুত। পাকিস্তান সবসময় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। এখনও পর্যন্ত কেউ নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি।’

নিজস্ব প্রতিবেদক :

২৭ মে, ২০২৫,  8:56 AM