ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

সিকৃবি’র স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

#
news image

আনন্দঘন পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল- ১, সেমিস্টার-১)  প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। 

সবুজ-শ্যামল ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় নতুন শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। পড়াশুনায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি চালচলনে বাবা-মায়ের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন যেন হয়, প্রথম দিন থেকে সেদিকে নজর রাখতে হবে। 

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, ২৬ মে থেকে ২৮ মে, বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম  চলবে।

এই বছর কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে ।

সিলেট প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  8:59 AM