ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

কয়রায় সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার

#
news image

খুলনার কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টার দিকে পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়রা সেতুর নিচে একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

নিহতের ছেলে সাইদ সানা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তার বাবা। আজ সকালে জানতে পারেন তার বাবার মরদেহ পাওয়া গেছে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

২৭ মে, ২০২৫,  5:52 PM