ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

রংপুরে অনলাইন জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

#
news image

রংপুরসহ সারাদেশে অনলাইন ক্যাসিনো ও সকল প্রকার অনলাইন জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমার দেশ আমার অহংকার নামে সামাজিক সংগঠনের আয়োজনে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অনলাইন ক্যাসিনো জুয়াসহ সকল ধরণের জুয়া বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। জুয়ার কারণে ছিনতাই, ডাকাতি, ব্লাকমেইলিং বাড়ছে। জুয়ায় আসক্ত একজন মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা তাদের পারিবারিক, সামাজিক দায়িত্ব ভুলে গেছে। এ সময় অনলাইন ভিত্তিক সকল জুয়া বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক ইমরান খান সুজন,সদস্য সচিব আলী হোসাইন সাইফ, সংগঠক মাহবুব হোসেন সুমন প্রমুখ। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, অনলাইনে জুয়া বন্ধে প্রশাসন নাগরিকদের সার্বিক সহযোগিতা করবে। এক্ষেত্রে প্রশাসনকে তথ্য দিলে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

শাকিল আহমেদ, রংপুর জেলা প্রতিনিধি :

২৮ মে, ২০২৫,  6:29 AM