ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

রংপুরে হাইওয়ে পুলিশ রিজিয়নে মহাসড়কে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

#
news image

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নে আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত রংপুর বিভাগের মহাসড়কের নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে রিজিয়ন সদর দপ্তরে মহাসড়কে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি (অপারেশন্স-পশ্চিম) আবুল কালাম আজাদ। রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় গোবিন্দগঞ্জ - রংপুর - সৈয়দপুর - নীলফামারী - বাংলাবান্দা মহাসড়কে যানজট প্রবণ স্পট নির্ধারণ, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা, সড়ক দুর্ঘটনার কারণ সংক্রান্ত আলোচনা, সড়ক দুর্ঘটনারোধ/হ্রাসকল্পে করণীয় সংক্রান্ত বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় বিভিন্ন জেলা থেকে আগত ট্রাফিক ইন্সপেক্টর গন এবং রংপুর রিজিয়নের অফিসার ইনচার্জগণ তাদের এলাকার যানজট, কোরবানির পশু পরিবহন, জেলা পুলিশের সাথে হাইওয়ে পুলিশের সমন্বয় এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন। সভায় প্রধান অতিথি ডিআইজি (অপারেশন্স-পশ্চিম) আবুল কালাম আজাদ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী যানবাহন যাতে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তামূলক জোরদার করা হবে বলে ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। মহাসড়ক নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। এছাড়াও মহাসড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ প্রদান করেন। সমন্বয় সভায় রংপুর বিভাগের আটটি জেলার ট্রাফিক ইন্সপেক্টর এবং হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপারসহ সকল অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

শাকিল আহমেদ, রংপুর জেলা প্রতিনিধি :

২৮ মে, ২০২৫,  6:34 AM