ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

চট্টগ্রামের ৪ উপজেলার সাড়ে ১০ লাখ ভোটার এখনো পাননি স্মার্টকার্ড

#
news image

ভোটারদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। উদ্বোধনের পর এখন ৯ বছর চলছে। কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী, বাঁশখালী, চন্দনাইশ ও মীরসরাই উপজেলার সাড়ে ১০ লাখ ভোটার তাদের স্মার্ট কার্ড হাতে পাননি। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার মধ্যে ধাপে ধাপে এ পর্যন্ত ১১ উপজেলার ৪৫ লাখ ৬৪ হাজার ৪৩৮ জন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) হাতে পেয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বাঁশখালী উপজেলার ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন ভোটার, চন্দনাইশ উপজেলার ১ লাখ ৯৪ হাজার ৯০১ জন ভোটার, কর্ণফুলী উপজেলার ১ লাখ ২৯ হাজার ৬২৬ জন ভোটার এবং মীরসরাই উপজেলার ৩ লাখ ৭৭ হাজার ৭৫১ জন ভোটার তাদের স্মার্ট কার্ড পাননি। এ চার উপজেলার ভোটারদের অভিযোগ, তারা নিয়মিত চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলেও কবে নাগাদ তাদের স্মার্ট কার্ড পাবেন তা নির্বাচন অফিসের কর্মকর্তারাও জানাতে পারেননি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম মহানগরীর সব ভোটার স্মার্ট কার্ড পেয়েছেন। জেলার ১৫ উপজেলার মধ্যে ১১ উপজেলার ভোটাররা তাদের স্মার্ট কার্ড পেয়েছেন। কিন্তু কর্ণফুলী, মীরসরাই, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার স্মার্ট কার্ড এখনো আসেনি। কবে নাগাদ আসতে পারে তাও নিশ্চিত করে জানাতে পারেননি এই কর্মকর্তা। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ২২৫ জন। এর মধ্যে মহানগরীর ভোটার সংখ্যা ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন। জেলার ১৫ উপজেলার ভোটার সংখ্যা ৪৫ হাজার ৬৪ হাজার ৪৩৮জন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামে চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী ও মীরসরাই উপজেলার ভোটারটা এখনো স্মার্ট কার্ড পাননি। এই চার উপজেলার স্মার্ট কার্ড বর্তমানে প্রিন্টিং পর্যায়ে রয়েছে। জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, এখনো চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলার অবিতরণকৃত অনেক স্মার্ট কার্ড জেলা নির্বাচন অফিস এবং থানা ও উপজেলা নির্বাচন অফিসে পড়ে আছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের ১৯ লাখ ৯২ হাজার ৭৮৭ জন ভোটারের মধ্যে প্রায় ভোটার তাদের স্মার্ট কার্ড পেয়েছেন। যারা কার্ড বিতরণের সময় ছিলেন না তাদের স্মার্ট কার্ডগুলো সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে রয়েছে। একইভাবে জেলার ১৫ উপজেলার মধ্যে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, সন্দ্বীপ, সীতাকুন্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিগত ২০১৬ সালে স্মার্ট কার্ডের বিতরণ কার্যক্রম শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশের ৮ কোটি ৯ লাখ ২১ হাজার ১৩০ জন পেয়েছেন। এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে ১ কোটি ৫১ লাখ ৭৬ হাজার ১৪৭ জনের কার্ড। এই কয় বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

চট্টগ্রাম প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  11:14 AM