ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নেত্রকোনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

#
news image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোনার বিভিন্ন বাজারে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। টানা চার দিন ধরে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা সমাগম কমে যাওয়ায় গরু নিয়ে বিপাকে পড়েছিলেন খামারিরা। আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা হাটে ঘুরে ঘুরে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই করে কিনছেন।

সরেজমিনে নেত্রকোনার বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গরু, ছাগল উঠছে। বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ছোট বড় সকল বয়সী মানুষ গরু ও ছাগল কিনতে হাটে ভিড় করছেন। উৎসবমুখর পরিবেশে হাটে চলছে কোরবানির পশু কেনাবেচা। বাজারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ছোট ও মাঝারি আকারের গরু ও ছাগলের চাহিদা বেশি। ক্রেতারা দাম যাচাই বাছাই করে তাদের পছন্দ মতো বাজেটে কোরবানির পশু কিনছেন। এবছরেও ছোট ও মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে তারা বলছেন, এ বছর কোরবানি হাটে পশুর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তবুও ঈদ যেহেতু সন্নিকটে তাই দামাদামি কথা মাথায় বেশি না রেখে দাম একটু চড়া হলেও পছন্দের পশুটি কিনে নিচ্ছেন ক্রেতারা।

জেলা ও উপজেলা সদরে গত শুক্র ও শনিবার পশুর হাট পরিচালনাকারী ইজারাদার ও খামারিদের সঙ্গে কথা বললে তারা জানান, ঈদের আর ৪ দিন বাকি আছে। এই সময়ে পুরোদমে হাট-বাজার জমতে শুরু করার কথা। কিন্তু চারদিন ধরে টানা বৃষ্টির কারণে হাটে পশু যেমন কম আসছে, তেমনি ক্রেতার সমাগমও কম। ফলে গরু বেচাকেনা কমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন হাটের ইজারাদার ও খামারিরা।

জেলা সদরের সাতপাই এলাকা থেকে কোরবানির পশু কিনতে আসা শাহীন মিয়া, আজাদ মিয়া,  ঠাকুরাকোনা এলাকার রহিস উদ্দিন, শামসুল হক, বারহাট্টা উপজেলা সদরের নজরুল ইসলাম, খায়রুল ইসলাম ও মোহনগঞ্জ এলাকার নিজাম উদ্দিন, শামাল মিয়ার সাথে কথা বললে তারা বলেন, গত শুক্র ও শনিবার বৃষ্টির মধ্যে বাজার ঘুরে গরু পছন্দ করা খুব কষ্ট দায়ক ছিল। দিনের যে অবস্থা সকালে বৃষ্টি হওয়ার পর এখন রোদের দেখা মিললো। হাটে বড়, মাঝারি ও ছোট গরুসহ পর্যাপ্ত কোরবানির পশু আছে। গতবারের তুলনায় এবার ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি চাইছে বিক্রেতারা। ব্যাপারীরা গরুর দাম ধরে রেখেছে, দাম কামাচ্ছে না। আর কিছুক্ষণ দেখে গরু কিনে ফেলবেন তারা।

জেলা সদরের কালিয়ারা এলাকা থেকে চল্লিশটি গরু নিয়ে সকালে হাটে এসেছেন গরু ব্যাপারী মানিক মিয়া তিনি বলেন, গত শুক্র ও শনিবার ত্রিশটা গরু লইয়া গেছিলাম কিন্তু বৃষ্টির লাইগ্যা সারাদিনে পাঁচটা বেচছি। আইজ সকাল থেকে যে বৃষ্টি নামছিল ভাবছিলাম আইজও শনিবারের মতো হইবো কিন্তু সকাল ১০ টার পরে রোদ উঠছে।  ৪০ হাজার ও ৬০ হাজার টাকা দামে দশটা গরু বিক্রি করছি। বাকিগুলো লইয়্যা বিপদে আছি ক্রেতারা খালি দরদাম করে। প্যাক-কাদায় বাজার ভরে গেছে। এইরহম দুর্ভোগের মধ্যে আছি যে কওনের মতন না।

একই কথা বললেন, খামারী শহীদ মিয়া তিনি বলেন, খামার করতে বিভিন্ন সময় ব্যাংক লোন নিয়েছি। পশু পালন করতে আমাদের যা খরচ হয়েছে, বাজারের যা অবস্থা তাতে আমরা খরচ পুষিয়ে তুলতে পারছিনা। অন্যদিকে আমরা ব্যাংক থেকে নেওয়া লোন শোধ করতে পারছি না। বৃষ্টি যদি না হয় তবে আজ ও আগামী বাজারে কিছুটা পুষিয়ে নিতে পারবো।

হাটের আয়োজক ও হাট মালিকরা বলছেন, ইজারায় টাকা বেশি দিয়ে হাট কিনতে হয়েছে তাদের। যার ফলে অন্য বছরের চেয়ে এবার পশু প্রতি সামান্য কিছু টাকা এবার বেশি নেওয়া হচ্ছে। তবে এটা অবশ্যই সকলের সাধ্যের মাঝে এবং এতে ক্রেতারা কেউ অসন্তুষ্ট নয় বলেও জানান হাট কর্তৃপক্ষের লোকজন। তারা জানান, সুন্দর পরিবেশে ও নিরাপদে গরু কেনাবেচা হচ্ছে।

জেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শহীদুল্লাহ বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু রয়েছে। প্রতিটা হাটের পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। কোনো অসুস্থ গরু কেউ যেন বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।

নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, কোরবানির হাটে ক্রেতা- বিক্রেতাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কগুলোতেও নিরাপত্তার জন্য টহল টিম রয়েছে। এদিকে পশুর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  9:17 PM