ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফরিদপুরের সাংবাদিক শিশির খাঁনকে বয়কট।

#
news image

ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে অশ্লীল আচরণ করার দায়ে দৈনিক কালের কণ্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল।

 সোমবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়। এছাড়া সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়।

জানা যায়, অভিযুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সাথে অসাধু আচরণ, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অশালীন আচরণ ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সাঈদুর রহমান লাবলু বলেন, এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্কমুক্ত হলো। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরনের সহযোগিতা না করার আহ্বান জানান।

দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।

সদরপুরের এক সিনিয়র সাংবাদিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,এই শিশির একজন মাদকাসক্ত ও নিক্সন চৌধির রাজনৈতিক কর্মি।শিশির সব সময় মাদক গ্রহন করে সদরপুর দিয়ে মাস্তানি করে বেরায়।ওর এক দুলাভাই আছে নাকি পুলিশের ওসি,তার গরমও দেখায়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খাঁন আমার হোয়াটসঅ্যাপে কিছুদিন যাবৎ সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।

সদরপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি মো. সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালের প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

০২ জুন, ২০২৫,  9:25 PM