ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

কালিয়াকৈরে পুষ্টি বাগান স্থাপন  প্রকল্প এর আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতর

#
news image

কালিয়াকৈর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে "অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন” প্রকল্পের আওতায় প্রদর্শনী কৃষকদের মাঝে কৃষি উপকরণ যার মূল লক্ষ্য পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক আওতায় প্রদর্শনী কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৬৩ জন কৃষকের প্রত্যেকের হাতে ছয়টি করে বিভিন্ন জাতের ফলজ চারা, ১২টি শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজির বীজের প্যাকেট, একটি করে বীজ সংরক্ষণ পাত্র, ইউরিয়া সার ৮ কেজি, টিএসপি সার ৭ কেজি, এমওপি সার সাড়ে ৬ কেজি,একটি জার, সাইনবোর্ড সহকারে একটি করে ঘেরা বেড়া নেট তুলে দেওয়া হয়।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম  কৃষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বীজবপণের সময়সূচী, সঠিক নিয়মে চারা রোপণ, চারাবেড তৈরির পদ্ধতি ও সার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।”

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা যায়। তারা জানান, প্রাপ্ত উপকরণগুলোর যথাযথ ব্যবহার করে তারা নিজেদের পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে চান।

উল্লেখ্য, পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

০২ জুন, ২০২৫,  9:37 PM