ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দুই সিরিজ হেরে দেশে ফিরছে বাংলাদেশ দল

#
news image

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সিরিজ হারের দুঃস্মৃতি নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। 

প্রথম গ্রুপটি বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। প্রথম গ্রুপ ফেরার ছয় ঘণ্টা পর ঢাকায় ফিরবে দ্বিতীয় গ্রুপটি।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফরে যায় বাংলাদেশ। পরবর্তীতে সিরিজটি তিন ম্যাচে রূপ নেয়। জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথমবারের মত আরব আমিরাতের কাছে কোন দ্বিপাক্ষিক সিরিজ হারল টাইগাররা। 

আরব আমিরাত সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ দল।  

কিন্তু পাকিস্তানের বিপক্ষেও নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৩৭ ও ৫৭ রানে হারে টাইগাররা। শেষ ম্যাচ ৭ উইকেটে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। 

এ মাসেই শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে ঈদের বিরতিতে ছুটি কাটাবেন ক্রিকেটাররা। আসন্ন লংকান সফরে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

নিজস্ব প্রতিবেদক :

০২ জুন, ২০২৫,  10:06 PM