ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
টঙ্গী রাজস্ব সার্কেলে দুই নামজারি সহকারী আসাদুল ও অজিত চন্দ্র দাসের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ভিনিসিয়ুসের গোলে মরক্কোর সাথে ড্র করল ব্রাজিল গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত

ফটিকছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত 

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
বিপদ সীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে হালদা, ধুরুং, সর্তাসহ বিভিন্ন খাল নদীর পানি।
 
গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার দাঁতমারা, নারায়নহাট, ভুজপুর, সুয়াবিল, লেলাং, রোসাংগিরী, সমিতিরহাট, ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।  পানিবন্দি রয়েছে বিভিন্ন গ্রামের বাসিন্দারা। 
এছাড়াও গহিরা হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কগুলোও পানিতে ডুবে রয়েছে।বেশ কয়েকটি স্থানে মহাসড়কের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।পানির স্রোতে ভেসে গেছে নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়নের সীমান্তবর্তী হালদা নদীর উপর নির্মিত কাঠের সেতুটিও।এতে করে পারাপারে চরম দুর্ভোগে পড়েছে দু'পাড়ের বাসিন্দারা।
 
এদিকে হালদা ধুরুংসহ বিভিন্ন খাল ও নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।  
বৃষ্টি অব্যাহত থালে ভয়াবহ বন্যার শংকায় রয়েছেন তারা।
এছাড়া নারায়নহাটে কয়েক গ্রামের মানুষ পানিতে বন্দী হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেন।ইতিমধ্যে সর্তা খালের বাঁধ ভেঙ্গে ধর্মপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিভিন্ন এলাকায় মাছের ঘের ও ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে।
 
পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখার উপসহকারী প্রকৌশলী আরিফা নাসরিন বলেন, হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে বিপদ সীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা রাতের মধ্যেই বাঁধ ভেঙে বড় ধরনের বিপদের আশংকা করছেন এলাকাবাসী।
 
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের বলেন, পর্যাপ্ত চালসহ বন্যা মোকাবেলার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জুন, ২০২৫,  12:19 AM