ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

যশোরে ১২টি স্বর্ণের বার উদ্ধার

#
news image

জেলা সদরে আজ ১২টি স্বর্ণের বার-সহ লিটন রায় (৫০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়। 

যশোরস্থ বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায়কে আটক করা হয়। লিটন রায়ের বাড়ি ঢাকার শাখারীবাজার এলাকায়।

তিনি জানান, দেহ তল্লাশীর সময় লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১২টি স্বর্ণের বারের ওজন এককেজি তিনশ’ ৯৭ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুইকোটি সাড়ে তিনলাখ টাকা।  

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তা পাচারের জন্য যশোর হয়ে ঝিনাইদহ সীমান্তের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন রায় জানিয়েছেন। মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

যশোর প্রতিনিধি :

০৩ জুন, ২০২৫,  1:04 AM