ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে : তথ্য সচিব

#
news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। 

তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

আজ রাজধানীর তথ্য ভবনের ডিপিএফ অডিটোরিয়ামে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সচিব বলেন, ‘কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।’

তিনি আরো বলেন, সাংবাদিকদের উচিত হবে, তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কন্ডাক্ট রয়েছে— তা অনুসরণ করে চললে, সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

মাহবুবা ফারজানা বলেন, আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এ সময়টাকে মোকাবিলা করতে হবে। তিন বলেন, ‘এই সময়ে সাংবাদিক ভাই-বোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।’

বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে’র সহ-সভাপতি খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুন, ২০২৫,  10:01 AM