ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

#
news image

নেত্রকোনার বারহাট্টায় আনুমানিক ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আজ  (৫ জুন) বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি মাদ্রাসার সামনে থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ির জব্দের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বারহাট্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ কামরুল হাসান।

বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়, নৈহাটি বাজার থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি নিয়ে একটি ট্রাক বারহাট্টার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহল টিম তথ্যটির সততা যাচাই করে সততা পায়। কিন্তু রাতেই অভিযান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে কৈলাটি মাদ্রাসার সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এর আগে নৈহাটি দিয়ে ভারতীয় শাড়ির অবৈধ চোরাচালান যাচ্ছে এমন বিষয় নিয়ে তৎপর ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের নেতৃত্ব মিজানুর রহমান সেলিম, আলামিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু, শাহিন ও সেচ্ছাসেবক দলের চন্দনসহ বেশ কয়েকজন নেতাকর্মীর প্রত্যক্ষ প্রচেষ্টায় এই ভারতীয় শাড়ির অবৈধ চালানটি জব্দ করা সম্ভব হয়।

বারহাট্টা উপজেলার আসমা গ্রামের সেলিম মিয়া  বলেন, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও ট্রাকটি জব্দ করার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা কয়েকজন গ্রামবাসীও ছিলাম। ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সাথে বারহাট্টার অনেকেই জড়িত আছে।

অবৈধ ভারতীয় শাড়ি ও ট্রাক আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জানান, চিরাম ইউনিয়নের সাবেক মেম্বার কামাল ও তার ছেলে মুরাদ সরাসরি এই চোরাচালানের সাথে জড়িত। এই চোরাচালানটি ধরতে আমরা সন্ধ্যা থেকে রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসাই। অবশেষে কৈলাটি মাদ্রাসার সামনে এসে আটক করতে সক্ষম হই। এসময় ট্রাকটির চালক পস্রাব করার কথা বলে কৌশলে পালিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন, ট্রাক আটকের ঘটনাটি রাতেই আমার কাছে সংবাদ এলে আমি বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার ফোন দেই। এক পর্যায়ে তিনি ফোন রিসিভ করলে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করি। পরে ঘটনাস্থল থেকে ফোনে আমার সাথে ওসির কথা হয়। এসময় শাড়িসহ ট্রাকটিকে জব্দ করার জন্য বলি। এমনকি আমি তার পাশে আছি বলে তাকে আশ্বস্ত করি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, আজ অবৈধ  ভারতীয় শাড়িসহ একটি ট্রাক আটক হয়েছে। আমি চাই এই চোরাচালানের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, নৈহাটি থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। অবৈধ চোরাচালানটির সাথে অনেকের জড়িত থাকার তথ্য পেয়েছি। তবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত শাড়ির জব্দ তালিকা প্রস্তুত করার চলছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৭ জুন, ২০২৫,  3:07 PM