ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনায় ঈদ উদযাপন করলেন বাবর

#
news image

এ বছর নিজ জেলা নেত্রকোনার বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর।

তাঁর ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর আগমনে নিজ জেলা, সংসদীয় আসন এবং নিজ গ্রাম ভাদেরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মির্জা হায়দার আরো জানান, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার তিনি গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান বাবর। এরপর ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে দুবাইয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে সৌদি আরব যান তিনি। প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরে ২৩ ফেব্রুয়ারি নিজ জেলায় যান। সেখানে নিজের গ্রামের বাড়িতে তিনদিন অবস্থান করেন। সে সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলায় দুটি মৃত্যুদণ্ড ও একটি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আপিল শুনানিতে তিনি খালাস পান।

নিজস্ব প্রতিবেদক :

০৭ জুন, ২০২৫,  3:25 PM