ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

একসাথে ঈদের নামাজ পড়েছেন হামজা-জামালরা

#
news image

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত রয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ ঈদের দিনেও ফুটবলাররা রয়েছেন ক্যাম্পে। সকলে মিলে আজ সকাল সাতটায় ঈদের নামাজও আদায় করেছেন। 

বাংলাদেশ দল রাজধানী ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। হোটেল নিকটবর্তী মসজিদে সকাল সাতটার ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। বাফুফের পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন। 

বাফুফের তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন ও ইকবাল হোসেন দলের সঙ্গে নামাজ পড়েছেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেনু্যুতে ছিল সেমাই । 

ঈদ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন। অন্যরা প্রায় সকলেই ক্যাম্পে ছিলেন। ঈদের দিন বিকেলেও অনুশীলন রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলন করবেন হামজারা।

নিজস্ব প্রতিবেদক :

০৭ জুন, ২০২৫,  6:22 PM