ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

আকস্মিক দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামানের মৃত্যু

#
news image

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান কানাডায় আকস্মিক এক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রোববার কানাডার স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে মারা যান বলে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আজ এক শোক বার্তায় মো. সাইফুজ্জানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

শোক বার্তায় বলা হয়েছে, ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের জন্য ছিল গর্বের বিষয়। তাঁর এই অকাল প্রয়াণে শূন্যতা সৃষ্টি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

তাঁর পরিবারের অভিপ্রায় অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জুন, ২০২৫,  3:57 PM