ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সৎ ভাইকে কুপিয়ে হত্যা: বাঘায় হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

#
news image

রাজশাহীর বাঘা উপজেলায় সৎ ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোঃ কামাল হোসেন (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (১০ জুন) রাত আনুমানিক ১২টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কামাল হোসেন বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ (দুখু মণ্ডল)-এর ছেলে।

র‍্যাব-৫ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) ও গ্রেফতারকৃত কামাল হোসেন সৎ ভাই। পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ছাদেক আলী পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত ১৩ মে ২০২৫, দুপুর ৩টার দিকে তিনি ব্যবসার কাজে চন্ডীপুর বাজারে যান। রাতে বাড়ি না ফেরায় স্ত্রীকে ফোনে জানান, তিনি সৎ ভাই কামালের বাড়িতে আছেন।

পরদিন ১৪ মে আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, ১৩ মে রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে পারিবারিক বিরোধের জেরে কামাল হোসেন ধারালো হাসুয়া দিয়ে ছাদেক আলীকে কুপিয়ে হত্যা করেন এবং লাশ বাগানে ফেলে পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহতের স্ত্রী বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে র‍্যাব-৫-এর সিপিএসসি টিম।

অবশেষে ১০ জুন রাত ১২টার দিকে অভিযানে একমাত্র আসামি কামাল হোসেনকে গ্রেফতার করে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

খন্দকার মোহাম্মাদ আলী,  রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

১০ জুন, ২০২৫,  3:20 PM