ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

#
news image

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় ও গোপালগঞ্জে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহাবুদ্দিন আজমকে আটকের সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জুন একই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন চৌধুরী বলেন, ভারতে যাওয়ার জন্য শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশন ভবনে আসলে পুলিশের সন্দেহ হয়। পরে তদন্ত করে দেখা যায় যে গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক পবিত্র বিশ্বাস বলেন, যে থানায় শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে মামলা আছে, সেই থানাতেই তাকে সোপর্দ করা হবে। তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার ক্ষেত্রে কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

১০ জুন, ২০২৫,  6:15 PM