ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সংযোগ সড়ক না থাকায় মেলান্দহে অচল ১৭ কোটি টাকা প্রকল্পের দুই সেতু

#
news image

জামালপুরের মেলান্দহে ব্রিজ নির্মাণের দেড় বছর অতিবাহিত হলেও সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। দেড় বছর আগে ব্রিজ দুটি নির্মাণ করা হলেও দীর্ঘ সময়েও হয়নি সংযোগ সড়ক। ফলে অচল অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুগুলো।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজ তৈরি হলেও সড়ক না থাকায় এর কোনো বাস্তবিক উপকার পাচ্ছেন না তারা। শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় যাতায়াতে ঘুরে যেতে হচ্ছে অন্তত ১০ কিলোমিটার অতিরিক্ত পথ, যা সময় ও খরচ—দুটোই বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।

জানা গেছে, মেলান্দহ উপজেলার ভাবকী গ্রামে ৩ কোটি টাকা ব্যয়ে ৫০ মিটার দীর্ঘ একটি সেতু এবং পাশের চন্দ্রাস্থ এলাকায় প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে ৯৫ মিটার দীর্ঘ আরেকটি সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালের শুরুর দিকে। পরিকল্পনা অনুযায়ী দুটি সেতুকে যুক্ত করে ৩ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও সেটি আজও আলোর মুখ দেখেনি।

আটাবাড়ী গ্রামের বাসিন্দা মো. মুয়াসিম মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতু আছে, কিন্তু রাস্তা নেই—এই সেতু দিয়ে আমরা যাব কোথায়? শহরে সরাসরি যাওয়ার সুযোগ নেই, সব ঘুরে যেতে হয়।”

মেলান্দহ উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায় জানান, “সেতু দুটি সংযোগ সড়কসহ প্রকল্পের অংশ ছিল। কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। স্থানীয় এক ব্যক্তি—শাহ আলম—জমি দিতে না চাওয়ায় এবং হাইকোর্টে মামলা করায় আদালতের স্থগিতাদেশে সড়ক নির্মাণ আটকে আছে।”

শাহ আলম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাতিজা আশরাফ আলী বলেন, “আমাদের জমি জোর করে দখল করার চেষ্টা চলছিল, তাই আমরা আইনের সহায়তা নিয়েছি। হাইকোর্ট সব কিছু বিবেচনা করেই স্থগিতাদেশ দিয়েছে।”

এদিকে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত জমি সংক্রান্ত জটিলতা মিটিয়ে সংযোগ সড়কের কাজ পুনরায় শুরু করা হোক। যাতে করে  সাধারণ মানুষ সেতুর পূর্ণ সুবিধা পায়।

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :

১১ জুন, ২০২৫,  1:05 PM