ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বারহাট্টা শাখা কমিটি গঠন ও শপথ

#
news image

স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বারহাট্টা উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বারহাট্টা উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে (১০ জুন ) মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ রুদ্র ও সাধারণ সম্পাদক হিসাবে মৃন্ময় চক্রবর্তীকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

বারহাট্টা উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী কল্যানদানন্দ মহারাজ (রামকৃষ্ণ মিশন ও আশ্রম, ময়মনসিংহ)।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি রাখাল সরকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটর দপ্তর সম্পাদক নিকেশ গুহ, নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ, সাধারণ সম্পাদক মৃন্ময় চক্রবর্ত্তীসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বামী কল্যানদানন্দ মহারাজ বলেন, সঠিক জ্ঞান চর্চা ও শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। স্বামী বিবেকানন্দ’র আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেওয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা কীভাবে কাজে লাগাতে হয় তা শেখানো।

তিনি আরও বলেন, আমাদের শিশুরা ভবিষ্যতে সঠিকভাবে পবিত্র গ্রন্থ গীতা, বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে তার ব্যবস্থা করা আবশ্যক। আমরা আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে সুশিক্ষা, শিষ্টাচার, নীতি-নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করলে তারা দেশ, সমাজ ও মানবকল্যাণে সহায়ক ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্বামী কল্যানদানন্দ মহারাজ ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১১ জুন, ২০২৫,  1:08 PM