ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নিখোঁজের দুইদিন পর নদী থেকে শিশুর মরদেহ

#
news image

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া আফসানা (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপাটি যমুনা নদীর শাখা আলাই নদীর উপর নির্মিত ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফসানা উপজেলার পচাবহলা এলাকার বাসিন্দা আনার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ জুন) দুপুরে আফসানা তার সহপাঠীদের সঙ্গে আলাই নদীতে গোসল করতে যায়।গোসল শেষে অন্যরা ফিরলেও আফসানা আর উঠে আসেনি। পরে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

দুই দিন পর বুধবার (১১জুন) দুপুরে সাদিপাটি এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে।পরে তা আফসানার মরদেহ বলে শনাক্ত করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “নদীতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি গত ২দিন আগে নদীতে নিখোঁজ হওয়া শিশু আফসানার বলে আমরা নিশ্চিত হয়েছি। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :

১১ জুন, ২০২৫,  4:49 PM