ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে অতিদ্রুত কার্যক্রম শুরু হবে: সেতু উপদেষ্টা

#
news image

পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, ‘সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

আজ বুধবার শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে তিন কিলোমিটারের মধ্যে পদ্মাসেতু  রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে উপদেষ্টা একথা বলেন। 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। 

সেতু উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে।

এদিকে ভাঙন কবলিত জায়গায় জিওব্যাগ ডাম্পিং করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শরীয়তপুর প্রতিনিধি :

১১ জুন, ২০২৫,  7:21 PM